সিনহা হত্যা মামলায় গ্রেফতার, ২য় দফা রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল রুবেল শর্মা।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় নেয়া ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় রুবেল শর্মাকে। তবে তদন্ত সংস্থা র্যাবের পক্ষ থেকে তাকে নতুন করে রিমান্ড আবেদন না করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৮ অক্টোবর দ্বিতীয় দফায় তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ (টেকনাফ-৪) এর আদালত। তারও আগে গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ডে নেয় র্যাব।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেলকে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়।
এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 