লালমনিরহাটে পিটিয়ে হত্যা মামলায় আরো ৬ জন গ্রেফতার।
প্রকাশিত হয়েছে | ১৮:৫০, নভেম্বর ০৩, ২০২০
লালমনিরহাটের বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় আরো ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিন মামলায় এনিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পর থেকে প্রথম দফায় পাঁচজন, দ্বিতীয় দফায় মসজিদের খাদেমসহ পাঁচজন ও তৃতীয় দফায় ছয়জনকে গ্রেফতার করা হলো।
আজ তাদের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। আলোচিত এ ঘটনার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। রবিবার ঘটনাস্থল ঘুরে জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত দলের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবির জানান, কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি। এটা ছিলো নিছক গুজব।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 