Sobujbangla.com | পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান।
News Head

পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান।

  |  ১৯:৩৬, অক্টোবর ২৯, ২০২০

মানবপাচারের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পলাশ কুমার বসু বলেন, মানবপাচারের দায়ে নয়াপল্টন ৪৪ নম্বর ভবনের দোতলায় আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চলছে। অফিসে প্রবেশ করেই প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেছে, যিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত। অন্য আরেকজন পালিয়ে গেছেন। এছাড়া এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ