অনলাইনে জুলাই থেকে ভূমি কর দিতে হবে।
আগামী পয়লা জুলাই থেকে অনলাইনে দিতে হবে ভূমি কর। ভূমি অফিসে গিয়ে হাতে-হাতে দেয়া যাবে না।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে ৮টি জেলায় অনলাইনে ভূমি কর দেয়ার পাইলট প্রকল্প উদ্বোধনে এ কথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বলেন, এতে কর দেয়ায় হররানি ও অনিয়ম বন্ধ হবে।
ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকদের হয়রানি ও সেবা সহজীকরণে সব কার্যক্রম ডিজিটালাইজ করা হচ্ছে। যেকোনো স্থান থেকে জমির মালিক ভূমির কর পরিশোধ করতে পারবেন। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রথমে দেশের চারটি জেলায় পাইলটিং হিসেবে শুরু করা হবে।
মন্ত্রী আরও বলেন, জমির মালিকের দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে তার বকেয়া কর বিষয়ে তথ্য চলে যাবে। নির্ধারিত সময় উল্লেখ করে তা পরিশোধ করতে বলা হবে। যেকোনো স্থান থেকে ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ পদ্ধতিতে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। যদি কেউ এ পদ্ধতিতে কর পরিশোধ করতে সক্ষম না হয় তবে যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে এ সুবিধা নিতে পারবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 