ইরফানদের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ,।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলার তিন আসামি ইরফান সেলিম, দীপু এবং জাহিদের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যতম আসামি হাজি সেলিমের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দিপুকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী। তিনি জানান, ‘ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালতের কাছে তাদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এদিকে মামলার অন্যতম আসামি হাজি সেলিমের প্রটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দিপুকে টাঙ্গাঈল থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ৩ দিনের রিমান্ড নেয়া হয়।
অপরদিকে, ইরফান সেলিমকে কারাগারে পাঠিয়ে রাখা হয়েছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। একইসঙ্গে কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কাউন্সিলর পদ হারাচ্ছেন সেলিমপুত্র।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।
পরে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে। সঙ্গে গাড়ির চালক মিজানকেও আটক করে র্যাব।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 