ক্যাসিনোবিরোধী অভিযান, আশুলিয়ায় মাদকসহ আটক ২১।
ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ির একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্যসহ আটক করা হয় ২১ জনকে।
গেল বছরের মাঝের দিকে রাজধানীসহ সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জাম ও নগদ টাকা। গ্রেপ্তার করা হয় এর সাথে জড়িত রাঘব বোয়ালদের।
প্রায় বছরখানেক বিরতি দিয়ে আবারও শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়ির এক মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। আটক করা হয় ২১ জনকে। জব্দ করা হয় ক্যাসিনো সরঞ্জাম ও মাদকদ্রব্য।
র্যাব জানায়, এরা মূলত ক্লাব চানানোর আড়ালে জুয়ার ও মিনি ক্যাসিনো ব্যবস্যা পরিচালনা করতো। রাজধানীর আশে পাশে জুয়া ও ক্যাসিনো ব্যবস্যায়ীরা গোপনে তাদের ব্যবস্যা বিস্তারের পরিকল্পনা করছে।
মিনি ক্যাসিনো থেকে প্লেয়িং কার্ডসহ একটি ক্যাসিনো বোর্ড, ইয়াবা-বিয়ার, ২২টি মোবাইল ও ৩৮ হাজার টাকা পাওয়া গেছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। অপরাধের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা। এ বিষয়ে মামলা হবে বলে জানিয়েছে র্যাব। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানায় সংস্থাটি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 