বিমানের সিটের নিচ থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার।
আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিমানের বিজি ০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়।
যার মোট ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 