Sobujbangla.com | র‌্যাব মহাপরিচালক: দূর্গা পূজাকে ঘিরে নাশকতার হুমকি নেই।
News Head

র‌্যাব মহাপরিচালক: দূর্গা পূজাকে ঘিরে নাশকতার হুমকি নেই।

  |  ১৯:১৯, অক্টোবর ২২, ২০২০

দূর্গা পূজাকে ঘিরে নাশকতার কোন হুমকি নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী মাঠে পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। তারপর সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট কোন হুমকি নেই পূজাকে ঘিরে।
তবে সব ধরনের হুমকি বিবেচনায় নিয়েই এবারের পূজাকে ঘিরে সারাদেশে নিরাপত্তা পরিকল্পণা নেয়ার কথা জানান র‌্যাব মহাপরিচালক। তিনি বলেন, অপরাধী চক্র যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে পারে, সেদিকটি বিবেচনায় নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে স্বাস্থ্যবিধি মেনে এবারের পূজামন্ডপে দর্শনার্থীদের আসাতে অনুরোধ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ