সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।
প্রকাশিত হয়েছে | ১৬:৩৫, অক্টোবর ১৭, ২০২০
অটো প্রমোশন ও সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজের কয়েকশো শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা মহামারিতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফ পরীক্ষার নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
অবিলম্বে তা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সেশনজট পরিহার করতে অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 