হবিগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ।
হবিগঞ্জের শহরতলীর রিচি গ্রামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নাজির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের লালচান গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আটক নাজির মিয়া সদর উপজেলার রিচি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি লেপতোষকের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মেয়েকে ডেকে নিয়ে সে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নজির মিয়াকে আটক করে নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত নজিরকে আটক রাখা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 