বিশ্বনাথে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ। উদ্ধার
নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিউল ইসলাম উপজেলার বৈরাগীবাজারের আকবর আলীর ছেলে। সে স্থানীয় গোয়াহরি দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
মঙ্গলবার সকালে বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকাল থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বিশ্বনাথ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে থানা পুলিশ এ শিশুটির মরদেহ একটি বিল থেকে উদ্ধার করে। এর আগে গতকাল সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। পরে গতকাল সন্ধ্যায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।
বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রবিউল ইসলাম নামের এক শিশুর লাশ সড়কের পাশের একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো।
এদিকে, শিশুরটির মৃত্যু ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 