ক্লুলেস হত্যা’র রহস্য উন্মোচন ও প্রধান অভিযুক্ত শহীদ মোল্লাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় আলোচিত ‘ক্লুলেস হত্যা’র রহস্য উন্মোচন ও প্রধান অভিযুক্ত শহীদ মোল্লাকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, ২০১৭ সালের ১ আগষ্ট গভীর রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে মো. দেলোয়ার মোল্লা, তার স্ত্রী পারভীন বেগম এবং পালিত কন্যা কাজলী আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের বিভৎস মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন কাজলীর ব্যাবহৃত ফোনটি খোয়া যায়। এ ঘটনায় নিহত দেলোয়ার মোল্লার ভাই ইদ্রিস মোল্লা অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে গলাচিপা থানায় ও বোন পিয়ারা বেগম ২২ জনের নামে গলাচিপা কোর্টে পৃথক ২টি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করে গত ৯ অক্টোবর ঢাকার বাউনিয়া বাঁধ এলাকায় আবু রায়হানের কাছ থেকে কাজলীর খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আবু রায়হান জানান তার নিকটাত্মীয় শহীদ মোল্লা ২০১৭ সালের আগষ্ট মাসে তাকে ফোনটি দেন। এ বিষয়ে তিনি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। পরে গত ১০ অক্টোবর সাভার থেকে শহীদকে গ্রেফতার করা হয়। শহীদ মোল্লা নিহত দেলোয়ার মোল্লার ভাই ইদ্রিস মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ তার স্বীকারোক্তিমূলক বক্তব্যে জানায়, তার দুই স্ত্রী থাকা স্বত্বেও সে কাজলীকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু শহীদের চাচী কাজলীর মা ঐ বিয়েতে রাজী না হওয়ায় শহীদ ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করে। অভিযুক্ত শহীদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 