করোনাভাইরাসের মধ্যে নারী নির্যাতনের মহামারি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে ধর্ষণের মহামারি চলছে। বাসা থেকে কর্মক্ষেত্র, প্রতিটি জায়গায় এই মহামারি চলছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, দেশে করোনাভাইরাসের মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্র, প্রতিটি জায়গায় এ নির্যাতন চলছে।
তিনি বলেন, সম্প্রতি তারা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নেন। তাদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার। বিচারহীনতার জন্যই বিদ্যমান এ পরিস্থিতির সৃষ্টি। আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে এর পেছনে। কেউ বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এর মাধ্যমে মানবরূপী দানবদেরই উৎসাহ দেয়া হচ্ছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 