Sobujbangla.com | মোগলা বাজার থেকে ডাকাত নাজিম গ্রেফতার।
News Head

মোগলা বাজার থেকে ডাকাত নাজিম গ্রেফতার।

  |  ১৭:১১, অক্টোবর ১০, ২০২০

সিলেটের মোলগলা বাজার থেকে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য নাজিম কে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ । সাজাপ্রাপ্ত পলাতক আসামী, আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের এক সদস্য সে। নাজিম উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। গতকাল শুক্রবার মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ ইসমাইল হোসেন পিপিএম-বার ও অফিসার ইনচার্জ আখতার হোসেন এর নেতৃত্বে গত কাল শুক্রবার এক অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একটি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, নবীগঞ্জ, শাহপরাণ (রহঃ) ও দক্ষিণ সুরমা থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে এডিসি মিডিয়া জ্যোর্তিময় সরকার বিপিএম।

এ বিভাগের অন্যান্য সংবাদ