টাকের গোপন জায়গায়রাজধানীতে অভিনব কায়দায় মাদকের চালান।
রাজধানীর শেরেবাংলা নগর। ট্রাকে মাদক চালানের তথ্য পেয়ে আগে থেকেই অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। ঘণ্টা দুই অপেক্ষার পর সন্দেহ হলে থামানো হয় একটি ট্রাক। ট্রাকের ভেতর ও বাইরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে মেলেনি কোনো মাদক।
এসময় আটক করা দুজনকে জিজ্ঞাসাবাদের পর ট্রাকের চাকার ওপর পাটাতনের ভেতর চালানো হয় তল্লাশি। যেখানে সন্ধান মেলে শত শত বোতল ফেন্সিডিলের। আটককৃতরা জানায়, এই চালান বেনাপোল থেকে রাজধানীতে পৌঁছে দেয়াই ছিলো তাদের কাজ।
পুলিশের দাবি, এই চক্রটিই গত সপ্তাহে লাশবাহী ফ্রিজিং গাড়িতে কাফনে মোড়ানো ফেন্সিডিল চালানের সাথে জড়িত। নতুন নতুন কৌশলে তারা রাজধানীতে মাদক ঢোকানোর পরিকল্পনা করতো।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার জানান, আটককৃতরা রাজধানীর কুখ্যাত এক মাদক কারবারির হয়ে কাজ করে, যাকে ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছেন তারা।
এর আগেও এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং জব্দ করা হয় প্রায় দশ হাজার বোতল ফেন্সিডিল।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 