Sobujbangla.com | ডাকসুর ভিপি নুরকে গ্রেপ্তারের দাবিতে অনশন শিক্ষার্থীরা।
News Head

ডাকসুর ভিপি নুরকে গ্রেপ্তারের দাবিতে অনশন শিক্ষার্থীরা।

  |  ১৯:০৫, অক্টোবর ০৯, ২০২০

ধর্ষণ মামলায় ডাকসু ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে একদল শিক্ষার্থী। গতরাত থেকে তারা অবস্থান নিয়ে অনশন চালিয়ে যাচ্ছে। সকালে অভিযোগকারী বলেন, সিলেট এমসি কলেজসহ অন্যান্য ধর্ষণ মামলার আসামিরা দ্রুত গ্রেফতার হলেও প্রভাবশালী হওয়ায় নুররা গ্রেফতার হচ্ছে না।
পুলিশ আসামীদের গ্রেফতার না করে গাফিলতি করছে বলেও জানায় শিক্ষার্থীরা। ওই ছাত্রী গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় ও পরদিন কোতয়ালী থানায় দুটি মামলা করেন। ছয় আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ কর্মসূচি চাওয়ার ঘোষণা দিয়েছে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ