যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টার। ইতিমধ্যে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে।
পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন নন-ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টার। ইতিমধ্যে বি-১ ও বি-২ ভিসার আবেদন নেওয়া শুরু করেছে।
জানা গেছে, যারা আগে আবেদন করেছিলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন করে ভিসার আবেদন করতে পারবেন। এ জন্য সরাসরি দূতাবাসে যেতে হবে না। আবেদনপত্র থেকে শুরু করে ভিসা ফিসহ সবকিছুই অনলাইনে করা যাবে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (০৪ অক্টোবর) থেকে বি১/বি২ (পর্যটন, ব্যবসা এবং মেডিকেল) ভিসাসহ ইতিপূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের এ কথা মনে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করুন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 