Sobujbangla.com | মাদ্রাসাছাত্রী নিহত মাধবপুরে অটোরিকশার ধাক্কায়।
News Head

মাদ্রাসাছাত্রী নিহত মাধবপুরে অটোরিকশার ধাক্কায়।

  |  ১৪:১১, অক্টোবর ০৩, ২০২০

হবিগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী। সে মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে এবং স্থানীয় মহিলা কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
শনিবার সকালে জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে জেসমিন তার সহপাঠীকে নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ জেসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ