Sobujbangla.com | সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আয়োজনে মানববন্ধন।
News Head

সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আয়োজনে মানববন্ধন।

  |  ১৪:৪৭, অক্টোবর ০২, ২০২০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আয়োজনে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। (২ অক্টোবর) প্রতিবাদ সমাবেশে ৷ শিক্ষার্থীরা বলেন, ঘৃণ্য এই ঘটনা হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর পূণ্যভূমিকে কলঙ্কিত করেছে। অল্পসংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেয়া যাবে না । শিক্ষার্থীরা এমসি কলেজ ছাত্রাবাসের সামনে গণধ‌র্ষণ মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই ধর্ষণের ঘটনার আগে অনেক ঘটনা ঘটেছে। ইতিপূর্বে আমাদেরকে অনেক বলেছে কিন্তু আমরা মুখ খুলতে পারি নাই। কারণ আমাদের মান সম্মান ইজ্জত হানি হতে পারে তাই আমরা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে পারে না যেভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়াতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ