Sobujbangla.com | সাত দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
News Head

সাত দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  |  ১০:৫৪, সেপ্টেম্বর ৩০, ২০২০

এম.সি কলেজের ছাত্রাবাসের গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ ক্যডার মাহফুজুর রহমান মাসুমকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে ওই সময় আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন না।
সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক মাহফুজুর রহমান মাসুমের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় তার পক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপক্ষের হয়ে শতাধিকা আইনজীবী উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ