নারীদেরকে অসম্মান করার মত কোন ছাত্রলীগ কর্মী নেই ছাত্রলীগের
নারীদের প্রতি খারাপ চোখে তাকানোর মতো কোনো কর্মী ছাত্রলীগে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
ঢাবি ছাত্রীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সঙ্গে জড়িত সবার গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাবেক এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
সমাবেশে লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের নারী সমাজ, কোনো নারী শিক্ষার্থী বা কোনো নারী সহযোদ্ধার প্রতি কটাক্ষ করা কিংবা খারাপ চোখে তাকানোর মতো কোনো কর্মী ছাত্রলীগে নেই। বরং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার।
তিনি আরও বলেন, এমসি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বেই ধর্ষণের প্রতিবাদে প্রথম আন্দোলন হয়েছে। তারা এখনও আন্দোলন অব্যাহত রেখেছে। যারা প্রতিবাদী আন্দোলন করছে, তারাই মূলত ছাত্রলীগের কর্মী; যারা ধর্ষণ করে তারা ছাত্রলীগের কেউ নয়।
সমাবেশে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরকে নাট্যকার ও নাটকবাজ হিসেবে আখ্যায়িত করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, নুর ডাকসু ভিপির মর্যাদার হানি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পতিতা আখ্যায়িত করেছে। তার বিচার হতে হবে। এসময় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রীর পাশে থাকার ঘোষণাও দেন জয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 