মাধবপুরে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জন আহত হন। নিহত পিকআপ ভ্যান চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাহাবউদ্দিন মিয়া (২২)।
রোববার ভোর ৬ টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকায় অবস্থিত আর.এ.কে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় , সকাল ৬ টার দিকে স্টার সিরামিক্স কোম্পানির সামনে দুটি গাড়ি ওভারটেক করেতে গেলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন। এসময় চালকের সহকারীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবং আহত ব্যাক্তিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 