Sobujbangla.com | পীরের বাজারে বিনা বেতনের পাঠশালা।
News Head

পীরের বাজারে বিনা বেতনের পাঠশালা।

  |  ১৯:২৫, সেপ্টেম্বর ২২, ২০২০

করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিনা বেতনে ‘অদম্য পাঠশালায়’ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার ছাত্র নেতারা। সোমবার থেকে এই পাঠদান শুরু হয়েছে।

করোনাকালে যেসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অনলাইনে ক্লাস করা এবং গৃহশিক্ষক রেখে প্রাইভেট পড়ার সুযোগ নেই তাদের জন্য বিনা বেতনের স্কুল ‘অদম্য পাঠশালা’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরের অন্যান্য স্থানেও অদম্য পাঠশালার শিক্ষা সহায়তার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ