আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ।
প্রকাশিত হয়েছে | ১৯:১৯, সেপ্টেম্বর ২০, ২০২০
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেয়ার এই তারিখ নির্ধারণ করেন। আবরার হত্যা মামলার ২৫ আসামীর ২২ জনকে সেদিন আদালতে হাজির করা হয়। বাকি তিনজন পলাতক। আসামীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালতে হাজির করার সময় মামলার সব আসামিকে হ্যান্ডকাফ খুলে দিতে নির্দেশ দেন।
গত বছরের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 