নাটোরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে | ২০:৪২, সেপ্টেম্বর ১৬, ২০২০
নাটোরের সিংড়ায় ষাটোর্ধ্ব অজ্ঞাত এক বৃদ্ধের বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চলনবিলের তিসিখালী মাজারের পশ্চিম পাশের পানি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, তিসিখালী মাজারের পশ্চিম পাশ থেকে বস্তাবন্দী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়া। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, লাশটির পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় নিশ্চিতের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা দেয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 