অক্টোবরেই সিলেট-লন্ডন ফ্লাইট চালু হতে পারে।
আগামী অক্টোবর মাসেই সরাসরি সিলেট থেকে লন্ডন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, আশা করি খুব দ্রুততার সঙ্গে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের যৌথ সুপারিশমালা বাস্তবায়ন করবে।
বুধবার বেবিচক-ডিটিএফের যৌথ ভার্চ্যুয়াল সভায় একথা বলেন।
মো. মফিদুর রহমান বলেন, আগামী অক্টোবর থেকেই সিলেট থেকে লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর প্রস্তুতি আমাদের রয়েছে। ডিটিএফ-বেবিচক অ্যাভিয়েশন সিকিউরিটি বিষয়ে যৌথ পরিদর্শনের সুপারিশ বাস্তবায়ন হলেই ফ্লাইট চালু করা যাবে।
তিনি অ্যাভিয়েশন সিকিউরিটি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরেন যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিটিএফ) কর্তৃপক্ষের কাছে।
ভার্চ্যুয়াল সভায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিটিএফ) পরিচালক কাশিফ চাদরী বলেন, পারস্পরিক স্বার্থ বজায় রেখে বাংলাদেশকে সহায়তা দিতে ডিটিএফ আন্তরিক।
তিনি ডিটিএফ-ইউকের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে একমত পোষণ করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 