টেকনো ড্রাগস লিমিটেডকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস লিমিটেডকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা জায়, নরসিংদীর শিবপুরের বিসিক শিল্পনগরীতে টেকনো ড্রাগস লিমিটেড নামে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ৩নং ইউনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।
এ সময় মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স এবং মানুষের জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোনো অনুমোদন না থাকায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া প্রায় ৪০ লক্ষ টাকার অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 