গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৬, আক্রান্ত ১৮
দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮১২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৫৯ জনে। এদিকে গেল ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫১২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও নারী চার জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে দুই জন, রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৫ জন, বাড়িতে এক জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৩০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৭ হাজার ২০৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯ হাজার ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৮৪৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 