শ্রীলংকায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের।
শ্রীলংকায় সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল সফরে গিয়ে সাত দিন কোয়ারেন্টিনে থাকতে। কিন্তু লংকান ক্রিকেট বোর্ড তাতে রাজি নয়। তারা করোনার এই কঠিন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় কোনো ছাড় দিতে চায় না।
এর আগে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ভাষ্যমতে- আমাদের সর্বোচ্চ সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। সেভাবেই আলোচনা চলছে। আমরা যদি কোয়ারেন্টিন সাত দিন করতে পারি, তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারব।
বাংলাদেশ জাতীয় দল যখন টেস্ট সিরিজ খেলতে লংকা সফর করবে কাকতালীয়ভাবে একই সময়ে হাই-পারফরমেন্স দলেরও শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে সিরিজ রয়েছে। যেহেতু শ্রীলংকা বোর্ড প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দলকে দিতে পারছে না, তাই বাংলাদেশের এইচপি দলের সাথে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা করেছে জাতীয় দল।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 