দুদকের রিমান্ডে কোটিপতি পিয়ন আবজাল
প্রকাশিত হয়েছে | ১৫:৪০, সেপ্টেম্বর ১৩, ২০২০
দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার (১৩ সেপ্টম্বর )দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নেয়া হয় দুদক কার্যালয়ে। সংস্থাটির উপ-পরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে দুদক সচিব দিলওয়ার বখত জানান, দেশ-বিদেশে আবজাল হোসেনের কত সম্পদ আছে তা খতিয়ে দেখছে দুদক।
গত ২ সেপ্টেম্বর তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায়, তার স্ত্রী রুবিনা খানমও অভিযুক্ত। দুদক সচিব জানান তাকেও আটকের চেষ্টা চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 