টকশোতে না, করলেন অভিষেক নেহার প্রস্তাবে
অভিনেত্রী নেহা ধুপিয়ার প্রস্তাব সোশ্যাল মিডিয়াতেই সরাসরি না করে দিলেন অভিষেক বচ্চন। প্রকাশ্যেই জানিয়ে দিলেন নেহার টক-শো’তে আসবেন না তিনি। নেহা অনুরোধ করলে অভিষেকের সরাসরি উত্তর, “আমায় রেহাই দাও”। নেহার শোয়ে অংশ নিতে এত অনীহা কেন জুনিয়র বচ্চনের? শনিবার এক টুইটার ইউজার নেহাকে টুইটে অনুরোধ করেন, নেহা যে কোনও মূল্যেই যেন অভিষেককে তার টক-শো ‘নো ফিল্টার নেহা’-তে নিয়ে আসেন। ওই ব্যক্তি লেখেন, অভিষেকের মতো বুদ্ধিমান এবং একই সঙ্গে রসিক স্টারের সংখ্যা খুবই কম। এর পরেই অভিষেককে ট্যাগ করে নেহা পাল্টা লেখেন, “এর চেয়ে ভাল আর কী-বা হতে পারে? এর আগে অনেক বার ব্যক্তিগত ভাবে তোমায় আমন্ত্রণ জানিয়েছি, এখন সবার সামনে তোমাকে আবার আমার শো-তে আসার অনুরোধ করছি।” কিন্তু অভিষেকের মন গলেনি মোটেই। রাখঢাক না করেই তিনি লেখেন, “হাস্যরস, বুদ্ধিমত্তা এবং লাগামহীন আলোচনা (নো ফিল্টার) দু’টোই ভিন্ন জিনিস। আমায় রেহাই দাও নেহা”। অভিষেকের এই রকম জবাব বোধহয় আশা করেননি নেহা। তাই তিনি চুপ থাকলেও মুখ খুলেছেন তার স্বামী অঙ্গদ। অভিষেকের ওই জবাবের পাল্টা হাসির ইমোজি দিয়ে অঙ্গদ বুঝিয়ে দিয়েছেন অভিষেকের এই প্রত্যাখ্যানে তিনি রেগে যাননি, বরং বেশ মজাই পেয়েছেন। কিন্তু কেন ‘নো ফিল্টার নেহা’ নিয়ে এত ভয় অভিষেকের? নামেই লুকিয়ে রয়েছে রহস্য। এই শোয়ে আমন্ত্রিত অতিথিদের এমন এমন প্রশ্ন করেন নেহা যা একেবারেই ব্যক্তিগত, লাগামহীন। নেহা ইন্ডাস্ট্রির অংশ, তাই তার কাছে নানা অজানা ব্যক্তিগত কথা বলে ফেলেন সেলেবরা। অনেকটা ওই ‘কফি উইথ করণ’-এর মতো। এই শোতে এর আগে দেখা গিয়েছে শাহিদ কাপূর, করিনা কাপূর-সহ একগুচ্ছ বলিসেলেবদের। বলিউডে বেশ কয়েক মাস ধরে এমনিতেই নেপোটিজম-ফেভারিটিজম নিয়ে যে বিতর্কের ঢেউ উঠেছে তা থেকে বাঁচতেই কি এই শো এড়িয়ে গেলেন অভিষেক

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 