জাতীয় পরিচয়পত্র জালিয়াতি চক্রের অন্যতম হোতা মহিবুল গ্রেপ্তার।
প্রকাশিত হয়েছে | ১৪:৫২, সেপ্টেম্বর ১৩, ২০২০
কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের অন্যতম হোতা মহিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার এস এম তানভীর আহম্মেদ জানান, বিকেলে শহরের এনএস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি এনআইডি জালিয়াতি করে এক ব্যক্তির জমি হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার করা হয় সাতজনকে। এদের একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পৃষ্ঠপোষক হিসেবে নাম উঠে আসে মহিবুলের।
গেল ৩ সেপ্টেম্বর এনআইডি জালিয়াতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। এদিকে মিরপুর থেকে এনআইডি জালিয়াত চক্রের পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 