শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরলেন ১৮০ পুলিশ সদস্য
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে দেশে ফিরলেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৮০ জন সদস্য। শনিবার ভোরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। পরে রাজারবাগ পুলিশ লাইনসে সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
কন্টিজেন্ট কমান্ডার পুলিশ সুপার সালমা সৈয়দ পলির নেতৃত্বে সফলতা ও সুনামের সাথে কঙ্গোতে এক বছর সাড়ে তিন মাস দায়িত্ব পালন করেছেন পুলিশের এই ১৮০ জন সদস্য।
২০১৯ সালের ২৭ মে এক বছরের জন্য ডিআর কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। তবে করোনা পরিস্তিতির কারণে অতিরিক্ত সাড়ে তিন মাস সেবা দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। এতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে বলে মনে করেন কমান্ডার সালমা সৈয়দ পলি। তিনি জানান, সংঘাতময় দেশ কঙ্গোতে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে কঙ্গো সরকারেরর প্রশংসা পেয়েছেন।
এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে বাংলাদেশের জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। ম্যালেরিয়া ও ইবোলাসহ কোভিড নাইনটিনের প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দানে ব্যানএফপিও’র সদস্যরা নিবেদিত ছিলেন। যা জাতিসংঘের সবস্তরে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 