Sobujbangla.com | কুষ্টিয়ায় আলোচিত জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের মূল হোতা সুজন গ্রেপ্তার।
News Head

কুষ্টিয়ায় আলোচিত জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের মূল হোতা সুজন গ্রেপ্তার।

  |  ২০:১৪, সেপ্টেম্বর ০৯, ২০২০

কুষ্টিয়ায় আলোচিত জাতীয় পরিচয়পত্র জালিয়াতি চক্রের মূল হোতা আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদ্য বিলুপ্ত শহর যুবলীগ কমিটির আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লাহিনীপাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সুজনকে রিমান্ডে নেয়া হবে বলে জানায় পুলিশ। এর আগে মিন্টু খন্দকার, মিলন হোসেন, ছানোয়ারা, জাহানারা ও মুহিবুলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেন, ভুক্তভোগী এমএম ওয়াদুদ। এ ঘটনায় আরও কেউ যুক্ত থাকলে তাদের আইনের আওতায় নেয়া হবে বলে জানায় পুলিশ।
এ জালিয়াত চক্র নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর।

এ বিভাগের অন্যান্য সংবাদ