অষ্টম শ্রেণির মূল্যায়ন নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে করার আদেশ
চলমান করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণের আদেশ জারি করা হয়েছে।
এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি দেয়া হয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যাদের।
ওই আদেশে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে। তবে কোন পন্থায় এই মূল্যায়ন করা হবে- তা এখনও স্পষ্ট করা হয়নি।
প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। বেশ কয়েক দফা এ ছুটি বাড়িয়ে আগামী মাসের ৩ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 