ওসি প্রদীপকে জেলগেটে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ।
সিনহা রাশেদ হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ছয়ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কমিটির সদস্যরা কক্সবাজারে কারাগারে প্রবেশ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হয়।
কমিটির প্রধান জানান, প্রদীপ যেসব তথ্য দিয়েছেন তা বিশ্লেষণের পর নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। কমিটি মোট ৬৮ জনের বক্তব্য নিয়েছে।
এদিকে, আদালতে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের করা মামলার ৩ সাক্ষী।
এছাড়া, হোয়াইখ্যং-এ বন্দুকযুদ্ধে মুছা আকবর নিহতের ঘটনাকে পরিকল্পিত দাবি করে, সাবেক ওসি প্রদীপসহ ২৭ জনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 