পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়েও ‘ভয়ঙ্কর প্রতারণা’।
জনগণের সাথে বিভিন্ন কাজ করে দেয়ার নামে বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে পরে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেখাতো প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সাথে। এমনকি ওসি, ডিসি, এসপি থেকে শুরু করে নাম ভাঙাত ডিআইজি পর্যন্ত। আলাদা সিমে কথা বলিয়ে দিত ভুয়া প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। এভাবে প্রতারণার মাধ্যমে বড় অংকের টাকা হাতিয়ে নেয়া কাজী অপু মিয়া নামে এক ‘ভয়ঙ্কর’ প্রতারককে গ্রেপ্তার করেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। এর পর প্রতারণার শিকার প্রবাসী শেখ মোরশেদ মিয়া নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপু মিয়া ফেঞ্চুগঞ্জের কাজিবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
বুধবার দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এ তথ্য জানান।
তিনি জানান, প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপুর প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ। সে পুলিশ সুপার, ফেঞ্চুগঞ্জ থানার ওসির পরিচয় দিয়েও করেছে প্রতারণা। তার ব্যবহৃত নাম্বার থেকে ফোন করে পুলিশ সুপার পরিচয় দিয়ে এক প্রবাসীর টাকাও আত্মাসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ভুয়া নাম্বারে হোয়াট-আপ খুলে প্রোফাইল পিকচারে এসপি ও তার পরিবারের লোকজনের ছবি টাঙ্গিয়ে প্রতারণা করতো দুই ভাই অপু ও টিপু। এমনকি উর্ধ্বতন অফিসারদের ছবির সাথে এডিট করে তার ছবি লাগিয়ে প্রতারণা করারও প্রমাণ।
তাদের সাথে আর কেউ জড়িত আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। প্রতারক কাজী অপু ও তার ভাই কাজী টিপুর বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 