রাজধানীতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ২৬ লাখ টাকা জরিমানা।
প্রকাশিত হয়েছে | ২০:০০, আগস্ট ২৪, ২০২০
নকল ও মেয়াদহীন ওষুধ এবং নকল মাস্ক বিক্রির বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়েছে র্যাব।
আজ সোমবার মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে আল শেফা ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের ১০ জনকে আটক করেছে র্যাব। এছাড়া ফার্মেসিকে সিলগালা ও ২৬ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কর ফাঁকি দেয়াসহ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের লোগো ব্যবহারের অভিযোগও ছিল আল শেফা ফার্মেসির বিরুদ্ধে।
পলাশ কুমার বসু আরও জানান, অভিযানে কারখানা ও ফার্মেসির দুইজন মালিক ও ম্যানেজারসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 