Sobujbangla.com | ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ৮ জনের মৃত্যু
News Head

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় ৮ জনের মৃত্যু

  |  ১৮:৫৭, আগস্ট ২২, ২০২০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় বাসের চাপায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকার। সঙ্গে সঙ্গে থেমে গেছে বেশ কয়েকটি তাজা প্রাণ। বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত হয়েছে ৬ জন। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে আকাশ-বাতাস।
স্থানীয়রা জানান, ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেয়ার সময়, প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় ইমাম পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যান শিশু নারীসহ কয়েকজন।
নিহতদের ৫ জনই একই পরিবারের সদস্য। গাজীপুরের হোতাপাড়া থেকে চিকিৎসার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন তারা।
ভরাডোবা হাইওয়ে পুলিশ মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেন।
এছাড়া জেলার নান্দাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে আরও দুজনের।

এ বিভাগের অন্যান্য সংবাদ