Sobujbangla.com | দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
News Head

দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  |  ২১:৪৫, আগস্ট ১৪, ২০২০

অনগ্রসরদের জন্য সুন্দর সমাজ গড়ে তোলার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার।
মুজিববর্ষ ও বঙ্গন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত কোরান খতম দোয়া ও মিলাদ মাহফিল। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রী ১৫ আগস্টের স্মৃতিচারণ করে জানান, পরিবারের সদস্যদের হত্যার পর, তার বিচার পাওয়ার অধিকার খর্ব করা হয়েছিলো। বলেন, ন্যায়পরায়নতা সৃষ্টই তার সরকারে লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার এতিমদের পাশে আছে। প্রত্যায় রাখেন, অনগ্রসরদের জন্য সুন্দর সমাজ গড়ে তোলার।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ