শাহজালালের মাজারে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের! (ভিডিও)
সিলেট নগরীতে অবস্থিত হযরত শাহজালাল (র.) মাজারে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। খুব শিগগিরই জঙ্গিরা এ হামলা চালাতে চেয়েছিল। হামলার জন্য জঙ্গিদের অপারেশনাল টিমও নির্ধারণ হয়েছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি পুলিশ।
ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল রোববার (০৯ আগস্ট) থেকে মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
পুলিশ জানায়, রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে সোম ও মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে। তাদের মধ্যে সাদীও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অন্যদিকে দক্ষিণ সুরমা এলাকার নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বারখালা থেকে আটককৃতের নাম মীর্জা সায়েম। তিনি লেখাপড়া করেন মদনমোহন কলেজে। বাকি দুইজনের বিষয়েও খোঁজখবর করছে পুলিশ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 