Sobujbangla.com | সিনহা হত্যা: পুলিশের মামলার সাক্ষী পুলিশের সোর্স ৩ সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‍্যাব
News Head

সিনহা হত্যা: পুলিশের মামলার সাক্ষী পুলিশের সোর্স ৩ সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  |  ২১:৪৫, আগস্ট ১১, ২০২০

মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
টেকনাফের মারিষবনিয়া এলাকায় থেকে তাদের আটকের কথা জানানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলো- নুরুল আমিন, নেজাম উদ্দিন ও আয়াছ।

৩১ জুলাই রাতে সিনহা নিহত হবার পর পুলিশের এসআই নন্দদুলাল রক্ষিত বাদী হয়ে যে মামলা দায়ের করেন তার সাক্ষী এই তিনজন। তিনজনই পুলিশের সোর্স বলে জানা গেছে। সিনহা ও তার সঙ্গীকে দেখে ডাকাত হানা দিয়েছে বলে পুলিশকে তথ্য দিয়েছিল এই তিনজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ