সিলেট মহাসড়কের শেরপুরে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে, আহত ৭
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জনসহ সাতজন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়কের শেরপুর সরদারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মৌলভীবাজারমুখী প্রাইভেটকারটি ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালকসহ যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজন নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি মো্. এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা একই পরিবারের সদস্য। তারা নবীগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে এক নারী ও শিশুর অবস্থা গুরুতর। তাদের শরীরে জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 