Sobujbangla.com | শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
News Head

শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

  |  ২০:৩১, আগস্ট ০৯, ২০২০

মৌলভীবাজারে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক। রবিবার (৯ আগষ্ট) ভোরে শ্রীমঙ্গল উপজেলার বৌলাছড়া চাবাগানে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ জের ধরে রাতের কোনো এক সময় স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে স্বামীও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহতদের বড় মেয়ে সুভা তন্তবায় (১২) জানায়, রাতে সে পাশের ঘরে ঘুমিয়ে ছিল। রোববার সকালে ঘুম থেকে উঠে মা-বাবার ঘরে ডাকাডাকি করে দরজা না খোলায় সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে মায়ের গলা কাটা ও পাশেই বাবার ঝুলন্ত মরদেহ দেখে। তার বাবা-মার মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না বলেই সে জানায়।
নিহত বিকুলের বড় ভাইয়ের স্ত্রী রত্না তন্ত বায় (৪৫) জানান, সকালে সুভার চিৎকার শুনে দৌড়ে গিয়ে মেঝেতে অলকার রক্তমাখা মরদেহ দেখেন। পাশেই দেবর বিকুলের মরদেহ। তিনিও অলকা ও বিকুল মধ্যে ঝগড়া-বিবাদ ছিল না বলে জানান।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ফিরোজ মিয়া জানান, রবিবার সকাল ১০টার দিকে তারা বৌলাছড়া হাসপাতাল লাইনের লেবার কলোনিতে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখেন। অলকার গলাকাটা লাশ মেঝেতে আর ঘরের তীরের সঙ্গে বিপুলের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তারা হলেন- স্ত্রী অলকা তন্তবায় (৩৫) ও স্বামী বিপুল তন্তবায় (৪২)।
পরিদর্শক সোহেল আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ