Sobujbangla.com | সাতছড়ি উদ্যানে সুনসান নিরবতা
News Head

সাতছড়ি উদ্যানে সুনসান নিরবতা

  |  ১৭:৪৬, আগস্ট ০৮, ২০২০

পশু-পাখির ডাক আর পর্যটকে প্রতিদিন মুখর থাকতো সাতছড়ি জাতীয় উদ্যান। অথচ এখন জনমানব শূন্য জনপ্রিয় এই পর্যটন গন্তব্য। আসছে না পর্যটক, অলস সময় পার করছেন উদ্যানের কর্মরতরা। দিনভর বসে অলস সময় কাটছে দোকান মালিকদেরও। পশু-পাখির ডাক থাকলেও নেই আগের মতো ব্যস্ততা। সম্প্রতি সরেজমিনে গিয়ে এ চিত্রই দেখা যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে। আগে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসতেন এই পর্যটনস্পটে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে গেলো পাঁচ মাস ধরে উদ্যানটি বন্ধ। ইতোমধ্যে সরকার ছয় লাখ টাকার উপরে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাতছড়ি জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার দর্শনার্থী এখানে আসতেন। বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর গেলো মার্চের প্রথম সপ্তাহ থেকেই এ পর্যটনস্পট বন্ধ রয়েছে। যে কারণে এক টাকাও রাজস্ব পায়নি সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ