Sobujbangla.com | লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ: দুই বাংলাদেশি নিহত
News Head

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ: দুই বাংলাদেশি নিহত

  |  ১৯:৪২, আগস্ট ০৫, ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মেহেদি ও মিজান, মিজানের বাড়ি শরীয়তপুর এবং মেহেদীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস।
এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। তবে যারা মারা গেছেন তারা নৌবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা পেশায় শ্রমিক।
নৌবাহিনীর যে ২১ সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ