বন্যা আর করোনামুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে ত্যাগের ঈদ
সিলেটে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শনিবার সকাল ৮টায় দরগাহে হজরত শাহজালাল (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে। এই ঈদ জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এখানে বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারাসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
ঈদের প্রধান জামাতে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দেশ ও জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া ঈদুল আজহার প্রধান জামাতে বাংলাদেশসহ গোটা বিশ্বে চলমান করোনা মহামারি থেকে সবাইকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়।
করোনা সংক্রমণ ঝুঁকির কারণে এবার পবিত্র ঈদুল আজহার জামাত সিলেটের বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনায় এবং স্বাস্থ্য বিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্য বিধি রক্ষায় অনেক মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
এর মধ্যে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে এবারের ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া নগরীর কাজিরবাজার মাদরাসায় এবছরের ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়, জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় এবং মদিনা মার্কেট জামে মসজিদে (আল মদিনা জামে মসজিদ) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 