ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড
ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও অর্ধ লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ হাজার ৭৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও ৭৭৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া নতুন করে আরও প্রায় আটশো মানুষের মুত্যুর পর ভারতে করোনায় প্রাণহানির সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৭ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতদিনে রেকর্ড সর্বোচ্চ ৬ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক পরীক্ষার সংখ্যা দশ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে তারা।
ভারতের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো অধিকাংশই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া চলতি সপ্তাহে ইয়োগা প্রতিষ্ঠান ও জিমনেশিয়াম খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া মানুষের চলাচল ও পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 