তাজপুরে বাস-কার সংঘর্ষে নিহত ৫ ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন।
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুরে যাত্রীবাহী বাস ও প্রইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-শ্রীমঙ্গল উপজলার সাতগাঁও এলাকার স্বপন কুমার দাশ (৫০), তার স্ত্রী লাভলী রাণী দাশ (৪২) ও তাদর এক সন্তান (৮)। প্রাইভেট কার চালকসহ ২ জনের পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানী নগর উপজেলার তাজপুরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশগুলি উদ্ধার করে এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসমানী নগর থানার ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চত করে জানান, সিলেটমুখী কারের সাথে বাসের সংঘর্ষে কারের ৫ যাত্রীই ঘটনাস্থলেই মারা যান। বাসের যাত্রীদের কোন ক্ষতি হয়নি।
তামাবিল হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা প্রাইভেটকারের যাত্রী। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 