করোনায় নতুন আক্রান্ত ২৬৯৫, মৃত্যু ৪৮
প্রকাশিত হয়েছে | ১৮:০৩, জুলাই ৩০, ২০২০
কোভিড নাইনটিন আক্রান্ত হয়ে দেশে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ হাজার ৮৩ জনের প্রাণহানি হলো বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন।
১২ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানানো হয়। সবমিলে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের নমুনায় কোভিডের উপস্থিতি পাওয়া গেলো।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, দেশে মৃত্যুর হার ১ দশমিক তিন এক শতাংশ। সবশেষ যে ৪৮ জন মারা গেছে তাদের ৩৬ জন পুরুষ আর ১২ জন নারী। এদের বেশিরভাগই হাসপাতালে মারা গেছেন।
ড. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে বলেন, কোরবানির কাজে যারা অংশ নেবেন তাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 